আগামী ১৬ অগাস্ট থেকে চীনের নানজিংয়ে শুরু হবে যুব এশিয়ান গেমস। এই প্রতিযোগিতায় শ্যুটিং, গলফ ও ভারোত্তোলনে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Aug 2013, 08:12 PM
Updated :
23 Aug 2022, 06:40 PM
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সেই আশাবাদ জানিয়ে বলেন, “শ্যুটিং, গলফ ও ভারোত্তোলনে ভালো কিছু করার আশা করছি আমরা।”
শূটিং দলের সঙ্গী কর্মকর্তা আসবাব আলী ফয়েজ বলেন, “শ্যুটারদের প্র্যাকটিসে যে স্কোর তাতে আশা করি বাছাইপর্ব পেরিয়ে কয়েক জন সেরা আটে উঠতে পারবে।”
ভারোত্তোলনে সবচেয়ে বেশি আশা জহুরা আক্তার রেশমাকে ঘিরে। ৪৮ কেজি ওজনশ্রেণীতে এশিয়ান ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ জানান, “রেশমার পারফরম্যান্স আরো ভালো হয়েছে। সে এখন আগের চেয়ে ৫/৭ কেজি বেশি ওজন তুলতে পারছে।”
যুব এশিয়ান গেমসে অংশ নিতে ৮টি ডিসিপ্লিনের ১৯ জন অ্যাথলেট নানজিং যাচ্ছেন। তাদের সঙ্গে যাবেন আট কর্মকর্তা। দলনেতা হিসেবে যাচ্ছেন বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। প্রতিযোগিতার মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন গলফার আফনান চৌধুরী।
আগামী ১৬ অগাস্ট থেকে চীনের নানজিংয়ে শুরু হবে যুব এশিয়ান গেমস। এই প্রতিযোগিতায় শ্যুটিং, গলফ ও ভারোত্তোলনে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:১২, ৬ আগস্ট ২০১৩ | আপডেট: ১৮:৪০, ২৩ আগস্ট ২০২২