২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলক্রীড়ার প্রথম সোনা অ্যান্ডারসনের

স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের প্রথম সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের হ্যালে অ্যান্ডারসন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 20 Jul 2013, 05:57 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

প্রতিযোগিতার পাঁচ কিলোমিটার সাঁতারে ৫৬ মিনিট ৩৪.২ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন এই মার্কিন তরুণী।

সাতারের শেষ দিকে তিনি পেছনে ফেলেন ব্রাজিলের পোলিয়ানা ওকিমোতোকে। মাত্র দশমিক ২ সেকেন্ডে সময় বেশি নিয়ে দ্বিতীয় হন পোলিয়ানা। ১০ সেকেন্ড বেশি নিয়ে তার স্বদেশী আনা কুনহা যথাক্রমে ব্রোঞ্জ জিতেছেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২১ বছর বয়সী অ্যান্ডারসনের এটি প্রথম পদক। গত বছর লন্ডন অলিম্পিকের ১০ কিলোমিটার সাঁতারে রুপা জিতেছিলেন তিনি।

শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি প্রতিযোগিতার ১৫তম আসর।

১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।