২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারের ক্রীড়াবিদদের ‘অন্য’ দায়িত্ব

বাংলাদেশ আনসারের ২৫০ জন ক্রীড়াবিদকে খেলাধূলার পাশাপাশি এখন থেকে ব্যাটালিয়নেও যোগ দিতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিমউদ্দিন বলেন, “আনসারের প্রধান কাজ জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন। খেলাধূলা আমাদের প্রশিক্ষণের অংশ। এটা আমাদের জন্য বিনোদন নয়। তাছাড়া আনসার অলিম্পিকে যাওয়ার জন্য খেলে না। খেলাধূলার পাশাপাশি ক্রীড়াবিদদের সাধারণ আনসারের প্রশিক্ষণও নিতে হবে এখন থেকে।”

আনসারের বেশির ভাগ ক্রীড়াবিদের চাকরি অস্থায়ী। তবে তাদের একটা সুখবর দিয়েছেন আনসারের মহাপরিচালক। তিনি বলেন, “ব্যাটালিয়নে শুরু থেকেই বেশির ভাগ ক্রীড়াবিদের চাকরি স্থায়ী হয়ে যাবে। এর ফলে অবসর নেয়ার সময় অন্যদের সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকবে না।”