ফুটবল দলে তিন নবাগত
সাফ ফুটবলের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষিত হয়েছে রোববার। এই দলে তিন জন নবাগত।
তারা হলেন ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড ইউসুফ সিফাত, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের রাইট ব্যাক তপু বর্মণ এবং বিজেএমসির লেফট ব্যাক ওমর ফারুক বাবু।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফরোয়ার্ড শাকিল আহমেদ, শেখ রাসেল ক্রীড়াচক্রর ডিফেন্ডার রেজাউল করীম রেজা ও মামুন মিয়া এবং আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ সুজনের এই দলে জায়গা হয়নি।
তবে ফিরেছেন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, মোহামেডানের মিডফিল্ডার মেজবাবুল হক মানিক, আবাহনীর মিডফিল্ডার আরমান আজিজ ও শাহেদুল আলম শাহেদ এবং শেখ জামালের ডিফেন্ডার আরিফুল ইসলাম।
প্রাথমিক দলে হলেও অবশেষে ফিরতে পেরে বিপ্লব খুশি। তিনি বলেন, “‘নিজের ওপর আস্থা ছিল বলেই আমি কখনো হাল ছেড়ে দেইনি। জাতীয় দলে ফেরার জন্য লড়াই করেছি। প্রাথমিক দলে জায়গা পাওয়ার পর এখন আমার লক্ষ্য চূড়ান্ত দলে জায়গা করে নেয়া।”
বাংলাদেশী বংশোদ্ভূত তিন প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া, আনন্দ রহমান এবং রিয়াসাত খাতনও প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।
আগামী সেপ্টেম্বরে নেপালে সাফ ফুটবল হবে।
প্রাথমিক দল: শহীদুল আলম সোহেল, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার, শাহেদুল আলম, আরমান আজিজ, শাখাওয়াত হোসেন রনি (আবাহনী লিমিটেড), মামুন খান, মেজবাবুল হক মানিক, সোহেল রানা, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, মোবারক হোসেন (মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড), মাকসুদুর রহমান, আরিফুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, রায়হান হাসান, অরূপ কুমার বৈদ্য, ইয়ামিন আহমেদ মুন্না (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), বিপ্লব ভট্টাচার্য, আশরাফ মাহমুদ লিঙ্কন, উত্তম কুমার বণিক, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, নাহিদুল ইসলাম (শেখ রাসেল ক্রীড়া চক্র), কেষ্ট কুমার বোস, তকলিস আহমেদ, ওমর ফারুক বাবু (বিজেএমসি), ইউসুফ সিফাত (ব্রাদার্স ইউনিয়ন), জিয়াউর রহমান (মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), আনন্দ রহমান (অস্ট্রেলিয়া) ও রিয়াসাত খাতন (জার্মানি)।
