প্রাইম ব্যাঙ্ক দাবায় ১২ জন যৌথভাবে শীর্ষে
প্রাইম ব্যাঙ্ক আন্তর্জাতিক রেটিং দাবার তৃতীয় রাউন্ড শেষে তিন পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন ১২ জন।
তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, মনির হোসেন, খোরশেদ আলম, বেলাল হোসেন ও আবজিদ রহমান।
নাজরিন শাহ আমন্ত্রণমূলক দাবা
মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠানরত রাজা ড. নাজরিন শাহ আমন্ত্রণমূলক দাবার দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার পদ্মিনী রাউতের সঙ্গে ড্র করেছেন।
দুই ম্যাচ থেকে নিয়াজের সংগ্রহ দেড় পয়েন্ট।
