ভারতের মহারাজ কৃষাণ কৌশিককে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয়ার চিন্তা-ভাবনা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। কৌশিকের বিতর্কিত অতীতই তার কারণ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 Jun 2013, 05:20 PM
Updated :
23 Aug 2022, 10:55 AM
ভারতের পুরুষ-মহিলা দুটো জাতীয় দলেরই কোচ ছিলেন কৌশিক। ২০১০ সালে মহিলা দলের কোচ থাকার সময় তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক খেলোয়াড়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আর কখনো জাতীয় পর্যায়ে কোচ না করার সুপারিশ করে তদন্ত কমিটি।
সেই থেকে কৌশিক ভারতের হকিতে প্রায় অবাঞ্চিত। কলঙ্কময় অতীত সম্পর্কে না জেনেই ফেডারেশন তাকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয়ার চিন্তা-ভাবনা করায় হকি-অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল। শেষ পর্যন্ত ফেডারেশনের ‘শুভ বুদ্ধি’র উদয় হয়েছে।
শনিবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় কৌশিককে বাদ দিয়ে জাতীয় দলের পরবর্তী কোচের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। তিন জনের তালিকার দুজন ভারতীয় - রাজিন্দর সিং ও হরিন্দর সিং। অন্যজন পাকিস্তানের নাভিদ আলম।
এদের মধ্যে রাজিন্দরের কোচ হওয়ার জোরালো সম্ভাবনা। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, “ভারতের জাতীয় দলের সাবেক কোচ রাজিন্দর বেতন হিসেবে তিন হাজার ডলার চেয়েছেন। হরিন্দর সিংয়ের চার হাজার এবং নাভিদ আলমের দাবি পাঁচ হাজার ডলার। তাই আমাদের সবচেয়ে পছন্দ রাজিন্দরকে।”
“আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই তিন জন থেকে একজনকে নিয়োগ দেয়া হবে। আশা করি জাতীয় দলের জন্য একজন ভালো কোচ পাওয়া যাবে।”
ভারতের মহারাজ কৃষাণ কৌশিককে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয়ার চিন্তা-ভাবনা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। কৌশিকের বিতর্কিত অতীতই তার কারণ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:২০, ৮ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৫, ২৩ আগস্ট ২০২২