২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির প্রাথমিক দল ঘোষণা

আগামী অগাস্টে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এএইচএফ কাপের জন্য ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলের কোচ মাহবুব হারুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া ও ওমান।

প্রাথমিক দলে থাকা বেশ কয়েক জন একেবারেই তরুণ। সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে ভালো পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কেড়েছেন তারা।

প্রাথমিক দল: জাহিদ হোসেন, অসীম গোপ, সাকিদুর রহমান, মনোয়ার হোসেন, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, মশিউর রহমান, আসাদুজ্জামান চন্দন, রোকনুজ্জামান সোহাগ, তাপস বর্মণ, ফরহাদ আহমেদ, ইরফানুল হক, আব্দুল্লাহ আল মনসুর, সারোয়ার হোসেন, বেলাল হোসেন, কামরুজ্জামান রানা, শেখ মোহাম্মদ নান্নু, সারোয়ার হোসেন, আব্দুল মালেক, সাব্বির রানা, অজিত কুমার, শোয়েব আলী, শামীম মিয়া, দ্বীন ইসলাম, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খীসা মিমো, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের, মিলন হোসেন, ইমতিয়াজ আহমেদ, প্রসেনজিৎ রায় ও রুম্মান সরকার।