২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটি দলের প্যারিস-যাত্রা

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শনিবার রাতে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

১৩ থেকে ২০ মে ফ্রান্সের রাজধানীতে এই প্রতিযোগিতা হবে। বাংলাদেশ দলে খেলোয়াড়-সংখ্যা চার জন। তারা হলেন খন্দকার মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, সোনাম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমি। দলের ব্যবস্থাপক সাবেক তারকা জোবেরা রহমান লিনু। মাহবুব, সোনাম ও মৌমিতার খরচ বহন করছে তাদের দল বাংলাদেশ আনসার। মানসের খরচ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার। টেবিল টেনিস ফেডারেশন তাদের খরচ জোগাতে না পারায় সংস্থা দুটি এই দায়িত্ব নিয়েছে। তবে প্যারিসে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের কংগ্রেসে অংশ নিতে চার জন কর্মকর্তা টিটি দলের সঙ্গী হয়েছেন ঠিকই! রওনা দেয়ার আগে লিনু বলেন, “টেবিল টেনিসের বিশ্ব পর্যায়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। আমাদের অংশ নেয়ার প্রধান উদ্দেশ্য অভিজ্ঞতা অর্জন।” প্রতিযোগিতায় পুরুষ-মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈতে বাংলাদেশ অংশ নেবে। ২১ মে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা।