ইতালিতে নাপোলি রানার্স আপ
বোলোনিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি-আ’য় রানার্স আপ হয়েছে নাপোলি। সুবাদে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে তারা।
অন্যান্য ম্যাচে আতালান্তার মাঠে চ্যাম্পিয়ন জুভেন্টাস ১-০ গোলে ও পেসকারার মাঠে এসি মিলান ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে। তবে লাৎসিওর কাছে ৩-১ গোলে হেরে গেছে স্বাগতিক ইন্টার মিলান। সেরি-আ’য় ইন্টারের এটা টানা তৃতীয় হার।
জুভেন্টাস ও নাপোলির সংগ্রহ ৮৬ ও ৭৫ পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা মিলান ও ফিওরেন্তিনার পয়েন্ট যথাক্রমে ৬৮ ও ৬৪। সেরি-আ’র আর দুই রাউন্ড বাকি।
ইতালিয়ান লিগের প্রথম দুটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। তৃতীয় দল খেলে বাছাই পর্বে।
