২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আবাহনীর সামনে তাইওয়ান

বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ তাইওয়ান পাওয়ার কোম্পানি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের থ্রি স্টার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করা আবাহনীর ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাত জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা। তাই এই ম্যাচে আমাদের জিততেই হবে। আশা করি ছেলেরা হতাশ করবে না।”

“আগের ম্যাচে আমরা জিততেও পারতাম। কিন্তু রক্ষণভাগের ভুলের কারণে গোল খেতে হয়েছে।”

আগামী শনিবার নিজেদের শেষ ম্যাচে আবাহনী মঙ্গোলিয়ার আরচিম এফসির বিপক্ষে খেলবে।