তৃতীয় ম্যাচে মহিলা ফুটবলারদের ড্র
ভারত সফরে তৃতীয় ম্যাচে জিততে পারেনি মহিলা ফুটবল দল। বুধবার নদীয়ায় ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন একাদশের (পশ্চিমবঙ্গ) সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
প্রথম ম্যাচে ৬-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
মহিলা এশিয়া কাপের বাছাই পর্বের প্রস্তুতি নিতে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। আগামী ২১ মে থেকে ঢাকায় শুরু হবে এই প্রতিযোগিতা।
