উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ইংল্যান্ডের রেফারি হাওয়ার্ড ওয়েবের সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো।
রয়টার্স
.
রয়টার্স
Published :
01 May 2013, 04:18 PM
Updated :
23 Aug 2022, 10:40 AM
প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া রিয়ালকে ফাইনালে ওঠার জন্য ফিরতি লেগে ৩-০ গোলে জিততে হতো। মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে ২-০ গোলে জিতেও মরিনিয়োর দলের কোনো লাভ হয়নি। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেছে জার্মান ক্লাব বরুসিয়া।
চেলসির কোচ থাকার সময় থেকেই ওয়েবকে ভালো করে চেনা মরিনিয়োর অভিযোগ, দ্বিতীয়ার্ধে হ্যান্ডবল করলেও বরুসিয়ার ডিফেন্ডার ম্যাটস হামেলকে রেফারি লালকার্ড দেখাননি। তিনি বলেন, “এটা সত্যিই অবিশ্বাস্য। আমি সব সময় বলি যে তিনি (ওয়েব) খুবই ভালো রেফারি। তবে হামেলকে লালকার্ড না দেখানোর ব্যাপারটা বিশ্বাস করাই কঠিন।”
রেফারির সমালোচনা করে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়া মরিনিয়ো আরো বলেন, “আমি এর মধ্যে তার (ওয়েব) সঙ্গে কথা বলেছি। তখনো খেলার ১৮ মিনিট বাকি ছিল। তবু আমি বলবো যে ওয়েব যেমন একজন ভালো রেফারি, তেমনি উদার মনের মানুষ।”
আগামী ২৫ মে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে বরুসিয়ার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অথবা বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর ইংল্যান্ডের রেফারি হাওয়ার্ড ওয়েবের সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৬:১৮, ১ মে ২০১৩ | আপডেট: ১০:৪০, ২৩ আগস্ট ২০২২