২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলে সেনাবাহিনী ও আনসারের সাফল্য

বাংলাদেশ গেমস ভলিবলের পুরুষ বিভাগে বাংলাদেশ সোনাবাহিনী এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসার শিরোপা জিতেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার পুরুষদের ফাইনালে সেনাবাহিনী ২৫-১৯, ২৫-১৮, ২৫-২৩ পয়েন্টে তিতাস গ্যাসকে হারিয়েছে। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

মহিলাদের ফাইনালে আনসার ২৫-১৭, ২৪-২৬, ২৬-২৪, ১৯-২৫, ১৫-১০ পয়েন্টে বিজেএমসিকে হারিয়েছে। ব্রোঞ্জ রাজশাহী জেলার।

টেনিসের মিশ্র দ্বৈতের ফাইনালে জাতীয় টেনিস কমপ্লেক্সের শারমিন আলম সারদা-মোফাজ্জল হোসেন জুটি ৬-৪, ৭-৫ গেমে একই দলের সাথী সরকার-মিলন হোসেন জুটিকে হারিয়ে সোনা জিতেছে। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মামুন বোপারী-শাহ সাফিনা জুটি।

বাস্কেটবলে রাজশাহী ৮৩-৬৬ পয়েন্টে গাজীপুরকে, খুলনা ৬৭-৬২ পয়েন্টে চট্টগ্রামকে, সেনাবাহিনী ৮১-৫৪ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এবং রাজশাহী ৭৩-৬৭ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।

বাস্কেটবলের সেমিফাইনালে সেনাবাহিনী খেলবে খুলনার বিপক্ষে, নৌবাহিনীর প্রতিপক্ষ বিজিবি।

রাগবির প্রথম সেমিফাইনালে মুন্সীগঞ্জ ৪৩-১০ পয়েন্টে সিরাজগঞ্জকে এবং পরের সেমিফাইনালে নড়াইল ৪৮-৫ পয়েন্টে ঢাকাকে হারিয়েছে।

পুরুষদের বক্সিংয়ের ৪৮ কেজি বিভাগে ওয়াহিদুজ্জামান, ৫৭ কেজিতে মুরাদ হোসেন, ৫১ কেজিতে আব্দুস সোবাহান, শুভ দেবনাথ, আসিফ ইসলাম ও মশিউর রহমান, ৫৪ কেজিতে মনোয়ার হোসেন মুন্না ও রিয়াজ হোসেন, ৮১ কেজিতে সুমন, মাসুদ রানা ও সুমন শেখ এবং ৯১ কেজিতে রায়হান, জাহাঙ্গীর হোসেন ও ফজলে রাব্বি সেমিফাইনালে উঠেছেন।

মহিলাদের বক্সিংয়ের ৫৫ কেজি বিভাগে নার্গিস আক্তার ও ভাবনা আক্তার এবং ৬০ কেজিতে জান্নাতুল ফেরদৌস সেমিফাইনালে উঠেছেন।

দলগত দাবার চতুর্থ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আনসার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নৌবাহিনী ও গোপালগঞ্জের পয়েন্ট যথাক্রমে ৭ ও ৬।