২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোয়াশ শুরু বৃহস্পতিবার থেকে

বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ গেমসের স্কোয়াশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

গুলশান ক্লাবে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল মোঃ ফরিদ হাবিব।

প্রতিযোগিতা শেষ হবে ২৭ এপ্রিল। গুলশান ক্লাব ছাড়াও উত্তরা ক্লাবে খেলা হবে।

এককে ৮ জন খেলোয়াড় অংশ নেবেন এই প্রতিযোগিতায়। দ্বৈতে অংশ নেবে ১২টি জুটি।