২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের ফাইনালে উইগান

মিলওয়ালকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের ফাইনালে পৌঁছেছে উইগান অ্যাথলেটিক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Apr 2013, 09:55 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় থাকা উইগানকে ২৫ মিনিটে শন ম্যালনি ও ৭৮ মিনিটে ক্যালাম ম্যাকমানাম্যানের গোল সহজ জয় এনে দেয় প্রথম সেমিফাইনালে। রোববার দ্বিতীয় সেমিফাইনালে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী ১১ মে ফাইনাল হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ওয়েম্বলিতেই খেলা চলার সময় প্রায় বিশ মিনিট ধরে সংঘর্ষ চলে মিলওয়াল সমর্থকদের মধ্যে। এতে চার পুলিশসহ বহু লোক আহত হয়। খেলা শেষে ১১ জনকে আটক করে পুলিশ। কয়েক মৌসুম ধরেই লিগের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কোনো রকমে অবনমন এড়াচ্ছে উইগান। এফএ কাপের ফাইনালে ওঠার অনুপ্রেরণাকে সঙ্গী করে এবারো প্রিমিয়ার লিগে টিকে থাকার লক্ষ্য উইগানের কোচ রবার্তো মার্তিনেজের। খেলা শেষে তিনি বলেন, “এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলাফল। সাধারণত এফএ কাপের ফাইনাল ও উইগানকে এক সঙ্গে মেলানো মুশকিল। আমাদের এখন লিগের দিকে মনযোগ দিতে হবে এবং টিকে থাকা নিশ্চিত করতে হবে।”