২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের সঙ্গে বিজেএমসির ড্র

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিজেএমসি ১-১ গোলে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বিজেএমসি পঞ্চম স্থানেই রইল। সমান ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করা ব্রাদার্সের অবস্থান সপ্তম।

১৯ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজির শট বিজেএমসির গোলরক্ষক আমিনুল হকের হাত ফস্কে জালে জড়িয়ে এগিয়ে দেয় ব্রাদার্সকে।

৩১ মিনিটে স্ট্রাইকার তখলিস আহমেদের ক্রস থেকে গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার ভলি সমতায় ফেরায় বিজেএমসিকে।

এরপর কোনো দলের মধ্যেই গোল করার আগ্রহ দেখা যায়নি। তাই অমীমাংসিতভাবে শেষ হয় খেলা।

বুধবার লিগের দুটি ম্যাচ। বিকেল ৫টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সন্ধ্যা ৭টায় শেখ রাসেল ক্রীড়া চক্রর প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।