২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাতলেতিকোর টানা দ্বিতীয় ড্র

স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। টানা দ্বিতীয় ড্র শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে দিয়েছে তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

অন্য দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে ভ্যালাদোলিদকে এবং এসপানিওল ২-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে।

আবার ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাতলেতিকোর ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে তিন পয়েন্ট। ৩০ ম্যাচ থেকে রিয়াল ও অ্যাতলেতিকোর পয়েন্ট যথাক্রমে ৬৫ ও ৬২। ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

গেতাফের বিপক্ষে অগোছালো এবং লক্ষ্যহীন অ্যাতলেতিকো গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ৭২ মিনিটে মিডফিল্ডার মারিও সুয়ারেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে ‍দুশ্চিন্তায় পড়ে যায় অ্যাতলেতিকো।

শেষ পর্যন্ত ১০ নয়, ৯ জন নিয়ে খেলা শেষ করে অতিথি দল। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ডিয়েগো গোডিনও।