২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান লড়াই অমীমাংসিত

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ১-১ গোলে ড্র করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।

১৪ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ২৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের পয়েন্টও ২৯।

১৪টি করে ম্যাচ খেলে ২৮ ও ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে শেখ জামাল ও মোহামেডান। এক ম্যাচ কম খেলে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবচেয়ে নিচে আরামবাগ।

২৫ মিনিটে মিডফিল্ডার মারুফ আহমেদের চিপ ধরে নাইজেরীয় স্ট্রাইকার ওসই মরিসন এগিয়ে দেন মোহামেডানকে। ১০ গোল নিয়ে মরিসনই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।

শেষ বাঁশির ৫ মিনিট আগে ডি বক্সের ঠিক বাইরে থেকে নেয়া আতিকুর রহমান মিশুর ফ্রিকিকে সমতা নিয়ে আসে আবাহনী।

আরামবাগের বিপক্ষে প্রথম গোলের জন্য শেখ জামালকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৮৪ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার ইকিচুকু ওকেমেরির ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন বদলি স্ট্রাইকার সবুজ।

শেষ মুহূর্তে সবুজের পাস থেকে নাইজেরীয় মিডফিল্ডার চিবুইকে ইবিজির আলতো টোকায় জয় নিশ্চিত হয় শেখ জামালের।