২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর শুভ সূচনা

স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-৩ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 08:18 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সেনাবাহিনীর পক্ষে আব্দুল মালেক দুটি এবং সাব্বির হোসেন ও মিলন হোসেন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী। পুলিশের তিন গোলের দুটি আফসার আলীর এবং অন্যটি আত্মঘাতী।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর ওয়ালটনের জ্যেষ্ঠ উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।