রোববার শহীদ স্মৃতি স্কুল হকির ফাইনাল
শহীদ স্মৃতি স্কুল হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ফতুল্লা পাইলট স্কুল ও জিঞ্জিরা পিএম পাইলট স্কুল। ফাইনাল হবে রোববার।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ফতুল্লা পাইলট স্কুল ২-১ গোলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন হাই স্কুলকে হারিয়েছে। ফতুল্লার মিন্টু ও সোহাগ এবং পুলিশ লাইনের হৃদয় গোল করেছে।
দ্বিতীয় সেমিফাইনালে পিএম পাইলট স্কুল ৫-০ গোলে নারায়ণগঞ্জ হাই স্কুলকে হারিয়েছে। বিজয়ী দলের চার গোলদাতা অর্ণব, রবিউল, নাবিল ও আক্তার। অন্য গোলটি আত্মঘাতী।
