২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের সহজ জয়

স্বাধীনতা কাপ ফুটবলে সহজ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার তারা ২-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 03:21 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

টানা দ্বিতীয় জয় পাওয়া শেখ রাসেলের সংগ্রহ ৬ পয়েন্ট। আবাহনী লিমিটেডেরও তা-ই। তবে গোল গড়ে এগিয়ে আছে শেখ রাসেল। আগামী বৃহস্পতিবার দু দলের লড়াইয়ের ওপরে নির্ভর করছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৩ মিনিটের সময় জাহিদ হাসান এমিলির পেনাল্টি গোলে এগিয়ে যায় শেখ রাসেল। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করেন বদলি স্ট্রাইকার মিঠুন চৌধুরী।

টানা দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ফরাশগঞ্জের বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রথম ম্যাচে আবাহনীর কাছে একই ব্যবধানে হেরেছিল পুরনো ঢাকার ক্লাবটি।