২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো উজ্জ্বল ম্যান ইউর শিরোপা-স্বপ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রিডিংকে ১-০ গোলে হারানোয় তাদের শীর্ষস্থান আরো সুসংহত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর জয়ের নায়ক ওয়েইন রুনি। ২১ মিনিটে রিও ফার্ডিনান্ডের পাস থেকে অ্যালেক্স ফার্গুসনের দলের জয়সূচক গোলটি করেন এই স্ট্রাইকার।

তবে টানা তিন ম্যাচ জয়ের পর হেরে গেছে লিভারপুল। সাউদাম্পটনের মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফিরেছে তারা। আর আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক সোয়ানসি সিটিকে।

শনিবার এভারটনের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় দুই নগর-প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন ১৫ পয়েন্টের ব্যবধান। ম্যান ইউর ৭৪ পয়েন্ট, আর দ্বিতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটির ৫৯।

৫০ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান পঞ্চম। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে সপ্তম স্থানে।