২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের সৌজন্যে শনিবার সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Feb 2013, 05:47 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

বুধবার রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পাওয়া এই জয়ে উজ্জ্বীবিত রিয়াল।

প্রথম গোলের স্থপতি ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফারে ম্যান ইউ থেকে রিয়ালে যোগ দেয়া রোনালদোই। ১৮ মিনিটে গোল করে উৎসব মুখর বার্নাবাউ স্টেডিয়ামে স্বাগতিকদের এগিয়ে নেন করিম বেনজামা।

২৬ মিনিটে প্রথম গোল করা রোনালদো ৪৬ মিনিটে দ্বিতীয় ও ৫৯ মিনিটে তৃতীয় গোলটি করে রিয়ালের সহজ জয় নিশ্চিত করেন। পর্তুগালের তারকার ফুটবল ক্যারিয়ারে এটি ২১তম ও লা লিগায় ১৭তম হ্যাটট্রিক।

কার্ড ছড়াছড়ির ম্যাচে ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো হিগুয়াইন। ৮০ মিনিটে হেডওইজেস মাডুরো দ্বিতীয় লাল হলুদ কার্ড দেখলে সেভিয়াও দশ জনের দলে পরিণত হয়। ২৩ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। সমান খেলায় ২৯ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে থাকা সেভিয়ার পক্ষে ৮৭ মিনিটে একটি গোল শোধ করেন ম্যানুয়েল ডি মরাল।