২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপে রোমার জয়

কোপ্পা ইতালিয়া বা ইতালিয়ান কাপে জয় পেয়েছে এএস রোমা। সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jan 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোতে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৩ ও ৩৩ মিনিটে মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি এবং স্ট্রাইকার মাত্তিয়া দেস্ত্রোর লক্ষ্যভেদ ২-০ গোলে এগিয়ে দেয় জুভেন্টাসের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন রোমাকে।

৪৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিও ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি অতিথিরা।

মঙ্গলবার অন্য সেমিফাইনালের প্রথম লেগে অতিথি লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান সেরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।