২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়াজ-জিয়ার আবার জয়

সপ্তম রাউন্ডের মতো চেন্নাই সুপার কিংস দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডেও জয় পেয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার রাহুল শেঠীকে ও জিয়া ভারতেরই ফিদে মাস্টার মহেশ্বরনকে হারিয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে আট জনের সঙ্গে শীর্ষে আছেন নিয়াজ। জিয়ার পয়েন্ট ছয়।

দুই গ্র্যান্ড মাস্টার জয় পেলেও রোববার হেরে গেছেন বাংলাদেশের অন্য দুই দাবাড়ু কাজী তাহেরুল ইসলাম ও আনিসুজ্জামান জুয়েল। দুজনেরই সংগ্রহ চার পয়েন্ট করে।