২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সহজ জয়

কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ২২ জানুয়ারি ভ্যালেন্সিয়ার মাঠে ফিরতি লেগ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সান্তিয়াগো্ বার্নাবিউতে ৩৭ মিনিটে জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরার পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা।
প্রধমার্ধে আর কোনো গোল হয়নি।

৭৩ মিনিটে ভ্যালেন্সিয়ার মেক্সিকান মিডফিল্ডার আন্দ্রেস গার্দাদোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
জয় ছাড়াও জোসে মরিনিয়োর দলের জন্য আরেকটি খুশির খবর, পায়ের চোট থেকে সেরে উঠে এই ম্যাচ দিয়ে অনেক দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলীয় ডিফেন্ডার মার্সেলো।