আবার বার্সার সামনে মালাগা
গত রোববার স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে মালাগার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। বুধবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবার মুখোমুখি হবে দুদল।
বুধবার কোপা দেল রোববার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার প্রতিপক্ষ মালাগা। খেলা হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে।
গত রোববার স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে মালাগার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সা। বুধবারও টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দিকে তাকিয়ে বার্সা-ভক্তরা।
মালাগার বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়েও অনেক এগিয়ে বার্সা। সর্বশেষ পাঁচটি মুখোমুখি লড়াইয়ের সবগুলোতে জিতেছে মেসি-জাভি-ইনিয়েস্তাদের দল। এই পাঁচ ম্যাচে বার্সা গোল করেছে ১৮টি, মালাগা মাত্র একটি।
বুধবার তাই আরেকটি সহজ জয়ের প্রত্যাশায় লা লিগার শিরোপা দৌড়ে অনেক এগিয়ে থাকা বার্সা।
