ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে অংশ নিয়ে শনিবার দেশে ফিরে আসেন শারমিন আক্তার রত্না, ইমদাদুল হক মিলন ও মাহফুজুর রহমান সাগর। সোমবার বাংলাদেশের শেষ প্রতিযোগী হিসেবে ফিরেছেন মোহন খান।
লন্ডন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাইক সিজার। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।
দেশে ফিরে মোহন খান বলেন, “অলিম্পিকে অংশ নিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। লন্ডনেই সেরা টাইমিং হয়েছে আমার।”
“অলিম্পিকের মতো বিশাল আসরে আমাদের ভালো কিছু করার যোগ্যতা হয়নি এখনো। আমাদের সবচেয়ে বড় সমস্যা শারীরিক সামর্থ্যরে অভাব,” যোগ করেন তিনি।
অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে ১১.২৫ সেকেন্ডে শেষ করা মোহন প্রাথমিক পর্বের এক নম্বর হিটে ৭ জনের মধ্যে পঞ্চম হন। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার সেরা টাইমিং ছিলো ১১.৩০ সেকেন্ড।
শ্যুটিংয়ে রত্নার ২৭তম স্থান, আর্চারিতে মিলনের প্রথম রাউন্ড থেকে বিদায়, জিমন্যাস্টিকসে সিজারের র্যাং কিং পর্যন্ত যেতে না পারা, সাঁতারে সাগরের হিটে সপ্তম হওয়ার পর মোহন প্রাথমিক পর্বের হিটেই বাদ পড়ায় লন্ডন অলিম্পিক থেকেও বাংলাদেশের প্রাপ্তি বলতে শুধুই অভিজ্ঞতা অর্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৭ঘ.
bdnews24