২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যকে হারিয়ে দিলো ব্রাজিল

যুক্তরাজ্যকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিকের শেষ মুহূর্তের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে রেকর্ড পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল এখনও পর্যন্ত অলিম্পিকে সোনা জিততে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিকের শেষ মুহূর্তের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে রেকর্ড পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল এখনও পর্যন্ত অলিম্পিকে সোনা জিততে পারেনি। শুক্রবারের প্রস্তুতি ম্যাচে ১৩ মিনিটে এক চমৎকার ফ্রিকিক থেকে হেড করে মানো মেনেজেসের দলকে এগিয়ে দেয়ার কৃতিত্ব সান্দ্রোর। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। স্ট্রাইকার হাল্ককে যুক্তরাজ্যের ডিফেন্ডার মিকাহ রিচার্ডস বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। অলিম্পিক ফুটবলে ‘সি’ গ্র“পে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মিশর। গ্র“পের অন্য দুই দল বেলারুশ ও নিউজিল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৫ঘ.