২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ

পাঁচটি দেশের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি দেশের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অন্য চার দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই প্রতিযোগিতার ৭টি ইভেন্ট হলো পুরুষ একক, দ্বৈত ও দলগত, মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দ্বৈত। এর মধ্যে বাংলাদেশ মিশ্র দ্বৈতে শিরোপা-প্রত্যাশী । বাংলাদেশ দলের সদস্যরা হলেন হাফিজুর রহমান, আলী রবিন, হেমায়েত উদ্দীন, মোহাম্মদ মনিরুজ্জামান, ফারজানা বানু শিল্পী, ফারজানা আক্তার, আফসানা নাসরিন ও ফারহানা প্রীতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.