২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ শেখ রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষটা ভালোই হলো শেখ রাসেল ক্রীড়া চক্রর। রোববার তারা ৩-২ গোলে বিজেএমসিকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষটা ভালোই হলো শেখ রাসেল ক্রীড়া চক্রর। রোববার তারা ৩-২ গোলে বিজেএমসিকে হারিয়েছে। দুই গোল করে শেখ রাসেলের জয়ের নায়ক ফরোয়ার্ড আনোয়ার হোসেন। বিজয়ী দলের অন্য গোলটি মোহাম্মদ ইউসুফের। বিজেএমসির দুই গোলদাতা নাইজেরিয়ার স্ট্রাইকার আজাগুন আব্দুর রশিদ ও গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। ১৭ গোল করা বানগুরার সর্বোচ্চ গোলদাতা হওয়া প্রায় নিশ্চিত। ১৩ গোল করা তিন নাইজেরীয় আবাহনীর লাকি পল, মুক্তিযোদ্ধার সানডে সিজোবা ও ফরাশগঞ্জের সিও জুনাপিও তার চেয়ে অনেকটাই পিছিয়ে। রোববারের জয়ের সুবাদে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে শেখ রাসেল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে বিজেএমসির অবস্থান চতুর্থ। তৃতীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৩৪ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব (২৫ পয়েন্ট) ষষ্ঠ, ব্রাদার্স ইউনিয়ন (২৪) সপ্তম, আরামবাগ ক্রীড়া সংঘ (১৯) অষ্টম এবং ফেনী সকার ক্লাব (১৯) নবম হয়েছে। অবনমন হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (১৮) ও রহমতগঞ্জ এমএফএসের (৯)। এখন শুধু চ্যাম্পিয়নের জন্য অপেক্ষা। মঙ্গলবার আবাহনী লিমিটেড (৪৪ পয়েন্ট) ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের (৪৩) লড়াইয়ের ওপরেই নির্ভর করছে প্রিমিয়ার লিগের শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৯ঘ.