২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন ফন মারউইক

পদত্যাগ করেছেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের কোচ বার্ট ফন মারউইক। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদত্যাগ করেছেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের কোচ বার্ট ফন মারউইক। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে এ কথা। অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফন মারউইক জানান, “আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছি।” ২০০৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস দলের দায়িত্ব নেন ফন মারউইক। গত বছর তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০১৬ সাল পর্যন্ত করা হয়েছিলো। কিন্তু এবারের ইউরোতে ডাচরা গ্র“পের তিনটি ম্যাচেই হেরে যাওয়ায় স্বদেশে সমালোচকদের তোপের মুখে পড়েন ফন মারউইক। ডাচ সংবাদ মাধ্যমও তাকে সরিয়ে দেয়ার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ফুটবলের কোনো বড় আসরে এটাই গত বিশ্বকাপের রানার্সআপদের সবচেয়ে বাজে ফলাফল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩১ঘ.