২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-পর্তুগালের ফাইনালে ওঠার লড়াই

আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সামনে এখন শততম জয়ের হাতছানি। বুধবার ইউরো ২০১২-র প্রথম সেমিফাইনালে পর্তুগালকে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সামনে এখন শততম জয়ের হাতছানি। বুধবার ইউরো ২০১২-র প্রথম সেমিফাইনালে পর্তুগালকে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তবে ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন ক্যাসিয়াসের রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ইউরোতে এ পর্যন্ত ৩টি গোল করেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। প্রথম দুই ম্যাচে নি®প্রভ থাকলেও ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের নৈপুণ্যেই গ্র“প পর্বের শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনালে জিতে পর্তুগাল এখন শেষ চারের লড়াইয়ে। যদিও ৩১ বছর বয়সী ক্যাসিয়াসের ধারণা, রিয়াল মাদ্রিদের রোনালদোকে এবারের ইউরোতে এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, “এই মৌসুমে সে (রোনালদো) রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে খেলেছে, গোল করেছে এবং রেকর্ড গড়েছে তা এক কথায় অবিশ্বাস্য। তবে আমার মনে হয় না এই মুহূর্তে সে তার সেরা অবস্থায় আছে।” প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে ৩৪ বার মুখোমুখি হয়েছিলো দুদল। এর মধ্যে স্পেন জিতেছে ১৬ বার, ড্র ১২ বার, পর্তুগালের জয় মাত্র ৬ বার। দু বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও দেখা হয়েছিলো দুদলের। কেপ টাউনে দ্বিতীয় রাউন্ডের ঐ ম্যাচে ডেভিড ভিয়ার দেয়া একমাত্র গোলে স্পেন জিতেছিলো। পর্তুগালের জন্য স্বস্তির কথা, চোটের কারণে এবার ভিয়া নেই। কিন্তু রোনালদো আছেন। পর্তুগালের আক্রমণের প্রাণভোমরাও তিনি। পর্তুগিজ অধিনায়ককে নিষ্ক্রিয় করে রাখার ওপরেই স্পেনের সাফল্য নির্ভর করছে অনেকাংশে। ফ্রান্সের বিপক্ষে দুই গোল করে স্পেনের জয়ের নায়ক জাবি আলনসো অবশ্য প্রতিপক্ষের কোনো বিশেষ খেলোয়াড়ের প্রতি মনযোগ দিয়ে লক্ষ্যচ্যূত হতে নারাজ। রিয়ালের এই মিডফিল্ডার বলেন, “প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমাদের কৌশল সব সময় একই রকম থাকে। আমরা একটি দল হিসেবে খেলার চেষ্টা করবো। কোনো খেলোয়াড়কে আটকে রাখার এটাই সেরা উপায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৬ঘ.