২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে শুরু উইম্বলডন

সোমবার থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন। টেনিসের সবচেয়ে মর্যাদার আসরে নোভাক জোকোভিচের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে ছয় বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের লক্ষ্য মার্কিন-কিংবদন্তী পিট সা¤প্রাসের পাশে দাঁড়ানোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন। টেনিসের সবচেয়ে মর্যাদার আসরে নোভাক জোকোভিচের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে ছয় বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের লক্ষ্য মার্কিন-কিংবদন্তী পিট সা¤প্রাসের পাশে দাঁড়ানোর। সা¤প্রাসের ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মধ্যে ৭টিই উইম্বলডনে। সা¤প্রাসের কীর্তিকে ম্লান করে দিয়েই ফেদেরার রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। ফেদেরার বলেন, “উইম্বলডনে সপ্তম বার চ্যাম্পিয়ন হতে পারলে দারুণ হবে। তাহলে পিটের (সা¤প্রাস) সমান শিরোপা হবে আমার। আমি এটার স্বপ্ন দেখছি।” ২০০৯ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েই সা¤প্রাসের রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন ফেদেরার। ওদিকে মেয়েদের টেনিসের এক নম্বর মারিয়া শারাপোভাও প্রস্তুত। গত বার পেত্রা কেভিতোভার কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। এবার সেই হতাশা ঘোচাতে মরিয়া সদ্য ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার-স্লাম পূরণ করা শারাপোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪২ঘ.