ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান, খুদে ফুটবলার খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এয়ারটেল। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই তাদের এই কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট জানিয়েছেন, “চূড়ান্ত ভাবে মনোনীত ১২ ফুটবলারকে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন কেন্দ্রে পাঠানো হবে। সেখানে তাদের এক সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হবে।”
অনূর্ধ্ব-১৬ বছরের প্রতিভাবান ফুটবলার খোঁজার কার্যক্রম চলবে তিন মাস ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এয়ারটেল যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে।
এয়ারটেলের এই কার্যক্রমে অংশ নিতে আগ্রহীরা মোবাইল অপশনে গিয়ে এয়ারটেল লিখে, স্পেস দিয়ে, জেলা কোড লিখে ৪৩২১ নম্বরে এসএমএস করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৮ঘ.
bdnews24