ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষে ম্যাচে সহ-আয়োজক পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউরো ২০১২ এর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চেক প্রজাতন্ত্র।
৩ খেলায় চেক প্রজাতন্ত্রে পয়েন্ট ৬। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে সবার নীচে পোল্যান্ড।
ম্যাচের একমাত্র গোলটি করেন চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার পেট জিরাচেক।
স্তাদিওন মিয়েজস্কিতে স্বাগতিক পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র উভয়ের সামনেই কোয়ার্টার ফাইনালে ওঠার পথ খেলা ছিলো।
শুরু থেকেই আক্রমণাত্ম ফুটবল খেলতে থাকে দুই দল। গোলের সুযোগও তৈরি হয়েছিলো। তবে প্রথার্ধে কোনো দলই গোল পায়নি।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ততক্ষণে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে রাশিয়ার বিপক্ষে এগিয়ে গেছে গ্রিস। ফলে চাপে পড়ে যায় পয়েন্ট ব্যবধানে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে থাকা চেক প্রজাতন্ত্র। কারণ গ্রিস যদি রাশিয়াকে হারাতে পারে তবে তাদের সমানে জয়ের বিকল্প নেই। পোল্যান্ডের বিপক্ষে যদি তারা ড্রও করে তবে বাদ পড়ে যেতে হবে দু দলকেই।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্ম হয়ে ওঠে খেলা। ফলে দু দলের রক্ষণভাগই কিছুটা ঢিলে-ঢালা হয়ে পড়ে।
৭২ মিনিটে মিলান ব্যারোসের চমৎকার পাস থেকে ফাঁকায় বল পেয়ে যান জিরাচেক। জয়সূচক গোলটি করতে কোনো অসুবিধায় হয়নি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯২৯ ঘ.
bdnews24