২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কোচ হয়ে ঢাকায় পিটার

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হকি দলের কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন জার্মান কোচ গেরহার্ড পিটার রাখ। শনিবার সকালে তিনি ঢাকায় পা রাখেন। তার সঙ্গে এসেছেন ট্রেনার আখিম মার্টেনস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হকি দলের কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন জার্মান কোচ গেরহার্ড পিটার রাখ। শনিবার সকালে তিনি ঢাকায় পা রাখেন। তার সঙ্গে এসেছেন ট্রেনার আখিম মার্টেনস। পিটার এর আগে ২০০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় দুই বছর বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে ঢাকা এসএ গেমসে তেমন সফলতা আসেনি। নিজেদের মাটিতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতে। গুয়াংজু এশিয়ান গেমসেও পিটারের কোচিংয়ে বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়েছে। হয়েছিলো অষ্টম। জার্মান কোচের বড় সুবিধা হলো দলের অধিকাংশই তার পরিচিত মুখ। জিমি, চয়ন, বিপ্লব, তাপস, নান্নুদের নিয়ে সেরা দল গড়েছে মোহামেডান। গত মার্চে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের সামর্থ্যরে প্রমানও দিয়েছে মোহামেডান। বিদেশী কোচের পাশাপাশি ভালো মানের বিদেশী খেলোয়াড়ও আনতে যাচ্ছে মোহামেডান। ভারতীয় জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক প্রভোজিৎ সিং ও গুরবিন্দার সিংকে দলভুক্ত করতে যাচ্ছে মোহামেডান। এদিকে পিটারকে এই মৌসুমের ক্লাব কাপ এবং প্রিমিয়ার লিগের কোচের দায়িত্ব দেয়া হচ্ছে। তার দায়িত্বকাল হতে পারে তিন মাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১৫ঘ.