ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার স্বদেশি ডেভিড ফেরারকে ৭-৬, ৭-৫ গেমে হারিয়ে সপ্তম বারের মতো বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।
গত সপ্তাহেই বিশ্বের এক খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে অষ্টম বারের মতো মন্টে কার্লো মাস্টার্সে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ-তারকা। টেনিসের উন্মুক্ত যুগে এই প্রথম কোনো খেলোয়াড় ৭ বার দুটি প্রতিযোগিতার শিরোপা জিতলেন।
এটি নাদালের ৪৮তম শিরোপা। আর ক্লে কোর্টে ৩৪তম।
এদিকে স্টুটগার্ট ক্লে কোর্ট প্রতিযোগিতার শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। ফাইনালে মেয়েদের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। এ বছর এটাই র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা শারাপোভার প্রথম শিরোপা।
স্টুটগার্টে সাফল্যের সুবাদে একটা প্রতিশোধও নিলেন শারাপোভা। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে তাকে হারিয়েই শিরোপা জিতেছিলেন বেলারুশের আজারেঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৪ ঘ.
bdnews24