২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর বারিধারা-অগ্রণী ব্যাংক লড়াই অমীমাংসিত

প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে উত্তর বারিধারাকে রুখে দিয়েছে অগ্রণী ব্যাংক। সোমবার কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে উত্তর বারিধারাকে রুখে দিয়েছে অগ্রণী ব্যাংক। সোমবার কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ২০ মিনিটে সুমনের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জীবন। উত্তর বারিধারা ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও জিততে পারেনি। ৭৬ ও ৮৩ মিনিটে জাফরের দুই গোল একটি পয়েন্ট এনে দেয় অগ্রণী ব্যাংককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৮ঘ.