২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ফিফাতেও নেই টিসেইরা

ব্যক্তিগত কারণে ফিফার নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন রিকার্ডো টিসেইরা। ১৯৯৪ সাল থেকে এই কমিটির সদস্য ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যক্তিগত কারণে ফিফার নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন রিকার্ডো টিসেইরা। ১৯৯৪ সাল থেকে এই কমিটির সদস্য ছিলেন তিনি। গত সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং ২০১৪ বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান টিসেইরা। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রধান নিকোলাস লেওজের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন টিসেইরা। কনমেবল টিসেইরার এই সিদ্ধান্ত ‘চূড়ান্ত’ বলে জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে দুর্নীতির অভিযোগে টিসেইরা সরে যেতে বাধ্য হয়েছেন। এই নিয়ে গত দুই বছরে ফিফার ২৪ সদস্যের নির্বাহী কমিটির চারজন পদত্যাগ করলেন। ১৯৮৯ সালে ব্রাজিল ফুটবল প্রধানের দায়িত্ব গ্রহণ করেন টিসেইরা। তখন থেকেই অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০১ঘ.