ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন আঙ্গিকে বিচ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ‘উই আর ফর ফুটবল’ নামের একটি সংগঠন। কক্সবাজারে আগামী ২৩ ও ২৪ মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকার দুই জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড ছাড়াও ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বিজেএমসি এবং কক্সসিটি এফসি এই প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, “মূলত সাবেক জাতীয় ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতা হবে। এর বাইরেও প্রয়োজনে খেলোয়াড় নেয়া যাবে।”
৬টি দল দুই গ্র“পে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবে। একটি দল সর্বোচ্চ ১২ জন খেলোয়াড় রাখতে পারবে। তবে মাঠে নামতে পারবে ৫ জন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৯ঘ.
bdnews24