২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পৌঁছেছেন ব্ল্যাটার

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্ল্যাটার ঢাকায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্ল্যাটার ঢাকায় এসেছেন। দিল্লি থেকে তার ব্যক্তিগত বিমানটি বেলা ১২টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পাঁচ মিনিটের একটি অনুষ্ঠান শেষে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন ফিফা সভাপতি। ফিফা সভাপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ভারপ্রাপ্ত সভাপতি ঝ্যাং জিলং এবং ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তারা। হোটেলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে ব্ল্যাটার বিকেল ৪ টায় বাফুফে ভবনে আসবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে তার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় এলেন ব্ল্যাটার। এর আগে ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৯টায় ভূটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন ফিফা সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসইউ/১৩২৯ ঘ.