২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান সমর্থকদের অসৌজন্যতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান-শেখ জামাল ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে সমর্থকরা। রোববার মোহামেডান হেরে যাওয়ায় সমর্থকরা লাঠি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর চড়াও হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান-শেখ জামাল ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে সমর্থকরা। রোববার মোহামেডান হেরে যাওয়ায় সমর্থকরা লাঠি নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর চড়াও হন। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রনে আনে। খেলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারি পরিদর্শক ফারুক এ ব্যাপারে বলেন, “কে মাঠে আসবে তা দেখার দয়িত্ব আমাদের নয়। বাফুকেই তা নির্ধারণ করে দিতে হবে।” সমর্থকদের এমন আচরণে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও। বরাবরই খেলা শেষে মাঠে ঢুকে পড়ছে সমর্থকরা। বাফুফে যেনো এ ব্যাপারে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.