২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো জিততে চান রোনালদো

পোল্যান্ডের সঙ্গে প্রীতি খেলায় বুধবার গোলশূন্য ড্র করার পরও হতাশ নন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। জোর দিয়ে তিনি বলছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আশা নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোল্যান্ডের সঙ্গে প্রীতি খেলায় বুধবার গোলশূন্য ড্র করার পরও হতাশ নন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। জোর দিয়ে তিনি বলছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আশা নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে তার দল। ওয়ারসে এই দুই দলের খেলায় কোনো উত্তেজনা ছিল না, ছিল না ফুটবল সৌন্দর্যের কোনো বালাইও। তাই ঢিলেঢালা এই খেলাটির কথা বেশি দিন মনে রাখার কথা নয় দর্শকদের। তারপরও কেউ যদি মনে রাখেন, তাহলে অবশ্যই বুঝতে হবে তিনি তার বিরক্তির কথা ভুলতে পারছেন না। কিন্তু খেলার ফলাফল নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না রিয়াল মাদ্রিদ তারকা। উল্টো তার ধারণা ইউরোকে সামনে রেখে সাফল্যের পথেই এগোচ্ছে পর্তুগাল। “ইউরো ২০১২ তে যাবো আমরা জয়ের আকাঙ্খা নিয়ে,” বলেন রোনালদো, “আমরা জানি শিরোপা জেতা অত্যন্ত কঠিন। তবে আমাদের চিন্তা করতে হবে যুক্তি দিয়ে।” এ প্রসঙ্গে তিনি বলেন, “গ্র“প পর্বে আমাদের কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে কোনো কিছুই অসম্ভব নয়।” “আমরা যে শিরোপা জিততে পারবো, সেই বিশ্বাস আমাদের রাখতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৭ ঘ.