ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার বিশ্বকাপ ফুটবলের এশীয় অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গোলে হেরে গেছে সৌদি আরব। এই হারে সৌদি আরবের বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে।
১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে খেললেও এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফুটবলের সেরা টুর্নামেন্টে অংশ গ্রহণের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো মধ্যপ্রাচ্যের দেশটি।
মেলবোর্নে এগিয়ে গিয়েও জিততে পারেনি সৌদি আরব। সালেম আল দাউসারির ১৯ মিনিটের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৪৩ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান অ্যালেক্স ব্রস্ক। তবে নাসের আল শামরানি বিরতির ঠিক আগে আবার এগিয়ে দেন সৌদি আরবকে।
কিন্তু ৭৩ থেকে ৭৬ মিনিটের মধ্যে তিন গোল করে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। আগেই বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ড নিশ্চিত করা অস্ট্রেলীয়দের ৬ ম্যাচ থেকে সংগ্রহ ১৫ পয়েন্ট।
অস্ট্রেলিয়ার জয়ে লাভ হয়েছে ওমানের। ৮ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে তারা। সৌদি আরবের পয়েন্ট ৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৮ঘ.
bdnews24