২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের সঙ্গে আবাহনীর হোঁচট

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছে আবাহনী লিমিটেড। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছে আবাহনী লিমিটেড। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ২৫ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের গোলে এগিয়ে যায় আবাহনী। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্সকে সমতায় ফেরান আরেক নাইজেরীয় স্ট্রাইকার জানকাসা। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছিলো আবাহনী। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা মুক্তিযোদ্ধা লিগের শীর্ষে আছে। ৪ ম্যাচ থেকে ব্রাদার্সের অর্জন ২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৫ঘ.