ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শুক্রবার সহজ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।
৩৯ মিনিটে মামুনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শিমুল।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান চতুর্থ। সমান ম্যাচ থেকে ভিক্টোরিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২০ঘ.
bdnews24