২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মাঠে বিজেএমসির হোঁচট

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করেছে বিজেএমসি। শুক্রবার নিজেদের মাঠ টাঙ্গাইল স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করেছে বিজেএমসি। শুক্রবার নিজেদের মাঠ টাঙ্গাইল স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ২৫ মিনিটে কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৫৬ মিনিটে মিডফিল্ডার আবুল হোসেনের গোলে সমতা ফেরায় ফেডারেশন কাপের রানার্সআপরা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগে বিজেএমসির অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ১ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫০ঘ.