২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার মুখোমুখি এসি মিলান-আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে বুধবার ঘরের মাঠ সান সিরোতে এসি মিলান মুখোমুখি হবে আর্সেনালের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে বুধবার ঘরের মাঠ সান সিরোতে এসি মিলান মুখোমুখি হবে আর্সেনালের। গ্র“প পর্বের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো এসি মিলান। ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্র“পের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে তারা। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্র“পের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলতে উঠেছে আর্সেনাল। যদিও নিজেদের শেষ খেলায় গ্রিসের দল অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। চার বছর আগে সান সিরোতেই সেস ফ্যাব্রেগাস ও ইমানুয়েল আদেবায়োরের লক্ষ্যভেদ এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিয়েছিলো আর্সেনালকে। ইতালির সেরি-আতে এখন শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আর্সেনালের অবস্থান চার নম্বরে। মিলানের আলেসান্দ্রো নেস্তা ও আলেসান্দ্রে পাতো অনুশীলন করলেও আর্সেনালের বিপক্ষে না-ও খেলতে পারেন দুজনে। বাদ পড়তে পারেন ম্যাক্সি লোপেজও। তবে খেলবেন কেভিন-প্রিন্স বোয়েটাং ও রবিনহো। সেরি-আতে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া জ­াতান ইব্রাহিমোভিচকেও এই ম্যাচে পাচ্ছে এসি মিলান। চোটের কারণে আবু দিয়াবেকে পাচ্ছে না আর্সেনাল। গোড়ালিতে অস্ত্রোপচার করানো আন্দ্রে সান্তোস তো বেশ কিছু দিন ধরেই দলের বাইরে। বুধবারের অন্য ম্যাচে মুখোমুখি হবে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও পর্তুগালের বেনফিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৮ঘ.