ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর স্কুল হকি প্রতিযোগিতার সুপার লিগে মঙ্গলবারের একমাত্র ম্যাচে জিতেছে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-০ গোলে ফতুল্ল¬া পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে দুটো গোল করেন শিহাব। অন্য গোল দুটি সাব্বির ও অনিকের।
বুধবার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ সুভাঢ্যা উচ্চ বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৬ঘ.
bdnews24